বাগেরহাট প্রতিনিধি:জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশ। এর পরেও আমাদের আন্দোলন চলবে। কখনও সমাবেশ, কখনও মহাসমাবেশ, কখনও অবরোধ, কখনও ঘেরাও, কখনও জনতার ডাক। এভাবেই আমাদের আন্দোলন চলবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রবিবার (২২ অক্টোবর) বিকেলে শহরের বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে ২৮ অক্টোবরের সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করছে। সরকারের ভীত নড়ে গেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জয় আমাদেরই ইনশা আল্লাহ।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা এ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।
সভায় বাগেরহাট জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে আজিজুল বারী হেলাল
সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে
-
Md.Liton - আপডেট টাইম : 12:49:41 am, Monday, 23 October 2023
- 160 বার
জনপ্রিয় সংবাদ












