বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা শুটকী পল্লীতে সাপের কামড়ে মনিরুল ইসলাম (২৭) নামের একজন জেলে মারা গেছেন। রবিবার সন্ধ্যায় শুটকী পল্লীর আলোরকোলে এ ঘটনা ঘটে।দুবলার আলোরকোলে অবস্থানরত মৎস্যজীবী শরণখোলার আঃ রউফ সোমবার সকালে জানান, রবিবার দুপুরে চরে মাছ শুকাতে দেয়ার সময় মনিরুল ইসলামকে (২৭) পায়ে সাপে কামড় দেয়। সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।নিহত মনিরুল গাজী সাতক্ষীর জেলার আশাশুনি মাদারবাড়ীয়া গ্রামের মনোহর গাজীর ছেলে।
মনিরুলের মরদেহ রবিবার রাতেই বাড়িতে পাঠানো হয়েছে। একই দিন দুপুরে মুজাহিদ নামে অপর একজন জেলে আলোরকোলে সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হয়েছে বলে ওই মৎস্যজীবী জানান।
জেলে পল্লীর দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ সাপ দংশনে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ রোদে মধ্যে ফাঁকা জায়গা দিয়ে চলাফেরা করে। শুটকী শুকানো চরে বনের ভিতর থেকে সাপগুলি এসে রোদের তাপ নেয়। এ জন্য সাবধানে এবং সতর্কভাবে চলতে হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সাপের কামড়ে প্রাণ গেলো জেলের
-
Md.Liton - আপডেট টাইম : 05:23:53 pm, Monday, 14 November 2022
- 105 বার
জনপ্রিয় সংবাদ












