Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

সাবেক মেম্বরকে উচ্ছেদ করে অধ্যক্ষকে জমি বুঝিয়ে দিলেন আদালত

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:11:38 pm, Saturday, 14 May 2022
  • 145 বার
বাগেরহাট প্রতিনিধি: হামলা-মামলাসহ সকল ধরনের অপরাধ কাণ্ডের জন্য আলোচিত বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অবৈধ দখলে নেয়া একটি বসতবাড়ির সকল স্থাপনা ভেঙ্গে রায় প্রাপ্ত ব্যাক্তিকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত।বাগেরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে উপজেলার গুলিশাখালী গ্রামে ৩১ শতক জমির একটি বসতবাড়ির জোর দখলদার স্থানীয় সাবেক মেম্বর ফরিদ হাওলাদারকে উচ্ছেদ করে মামলার রায়ের অনুকূলে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীকে দখল বুঝিয়ে দেয়া হয়। আদালতের নির্দেশে ওই বাড়িটি থেকে একটি আধাপাকা বসতঘরসহ সকল স্থাপনা তুলে ফেলা হয়।

এ বিষয়ে উচ্ছেদ ও জারী মামলার রায় পাওয়া মাওলানা বারী শুক্রবার (১৩ মে) সকালে জানান, ২০০৯ সালে ফরিদ মেম্বর পেশী শক্তির জোরে তার জমি দখল করে বসবাস শুরু করে। বিষয়টি নিয়ে তিনি আদালতে মামলা করলে বিজ্ঞ দায়রা জজ আদালত অবৈধ দখলদারকেকে উচ্ছেদ করে তাকে দখল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন।

অপরদিকে সাবেক মেম্বর ফরিদ বলেন, আদালতে মামলা বা উচ্ছেদের আদেশের বিষয়ে তার কিছুই জানা নেই। আকস্মিকভাবে আদালতের লোকজন পুলিশের সহযোগিতায় লাল নিশান পুতে দিয়ে উচ্ছেদ আদেশ জারি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

সাবেক মেম্বরকে উচ্ছেদ করে অধ্যক্ষকে জমি বুঝিয়ে দিলেন আদালত

আপডেট টাইম : 08:11:38 pm, Saturday, 14 May 2022