Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে জীবন দিলেন বাগেরহাটের রাজকুমার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:22:19 pm, Saturday, 20 May 2023
  • 154 বার

রামপাল প্রতিনিধি:সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে জীবন দিলেন বাগেরহাটের রামপাল উপজেলার ষাটোর্ধ রাজকুমার বিশ্বাস। শুক্রবার ভোর ৫টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় মৃতের জামাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার আসামিরা হল উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের হারান চন্দ্র রায়ের ছেলে তুহিন রায় ও একই গ্রামের অজিত অধিকারীর ছেলে মিলন অধিকারী। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খুলনার লবনচরা থানা এলাকার জিন্নাহপাড়া থেকে তুহিন রায়কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম থানায় প্রেস বিফ্রিং করেন। সেখানে আসামির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, মৃত রাজকুমার আসামি তুহিন রায়ের কাছে থেকে বিভিন্ন সময়ে লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লাখ টাকা নেয়। এরপর সুদ বাবদ তিনি ৩ লাখ ৬৩ হাজার টাকা পরিশোধ করেন।

আসামি মিলন অধিকারীর কাছে থেকে একই চুক্তিতে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন। এরপর রাজকুমার তাকে ২ লাখ ৮০ হাজার টাকা সুদ বাবদ পরিশোধ করেন। ১নং ও ২নং আসামি মূল টাকা ফেরত পাওয়ার জন্য মানষিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে তাকে। এক পর্যয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে মূল টাকা হইতে পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য বলেন। তারা ওই সিদ্ধান্ত না মেনে পুরো সুদসহ টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

তারা প্রকাশ্যে ও মোবাইল ফোনে চাপ দিতে থাকে। এতে রাজকুমার ভীত হয়ে মানষিকভাবে ভেঙে পড়েন। ১৮ মে বিকেল ৫টায় গৌরম্ভা বাজারে মাছের চাদির সামনে টাকার জন্য আবারেও আসামিরা চাপ দিয়ে ও গালাগাল করতে থাকে। শুক্রবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে রাজকুমার আত্মহত্যা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে জীবন দিলেন বাগেরহাটের রাজকুমার

আপডেট টাইম : 05:22:19 pm, Saturday, 20 May 2023