বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবনে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘সুন্দরবন শুধু মানুষের জীবন জীবিকার উৎস নয়, ঘূর্ণিঝড় জলোচ্ছ¡সসহ প্রাকৃতিক দূর্যোগের সময় সুন্দরবন বুক আগলে নিজে লন্ডভন্ড হয়ে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোকে থেকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনসহ মানব সৃষ্টি প্রতিবন্ধকতার কারণে আজ সুন্দরবনের বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। এসব কারনে ইতিমধ্যেই সুন্দরবন হতে দুই প্রজাতির গন্ডার, দুই প্রজাতির হরিণ, মিঠাপানি প্রজাতির কুমির ও বন্য প্রজাতির মহিষ বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের রাজা রয়ের বেঙ্গল টাইগার, ইরাবতী ডলফিন, বাটাগুর বাচকা কচ্ছপও অস্তিত্ব সংকটে পড়েছে। সুন্দরবনকে বাঁচাতে হলে সুন্দরবনের বন্যপ্রাণীদের বাঁচতে দিতে হবে।’
রবিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অফিসে বিশ্ব বন্যপ্রাণী দিবসে ‘সকলের অংশ গ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যে নিয়ে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিশ^ ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সুন্দরবনের সুন্দরী-পশুরসহ ৩৩৪ প্রজাতির গাছ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড, ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে হলে ধ্বংস করা করা যাবেনা এই ম্যানগ্রোভ বনকে। সুন্দরবনসহ দেশের সব সংরক্ষিত বনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।’
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান, চাঁদপাই সিএমসি সভাপতি শেখ শফিকুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মো. আল আমীন মোছাল্লীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিগত ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে মার্চ মাসের প্রথম রবিবারকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বিশ্ব বন্যপ্রাণী দিবসে বক্তারা
‘সুন্দরবনকে বাঁচাতে হলে বন্যপ্রাণীদেরও বাঁচতে দিতে হবে’
-
Md.Liton - আপডেট টাইম : 06:46:48 pm, Sunday, 5 March 2023
- 112 বার










