Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ফিরল মহিষ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:06:45 pm, Sunday, 3 April 2022
  • 125 বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

গত বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। মহিষের মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাঁদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। তাঁর মহিষটি সময়মতো লোকালয় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় বন থেকে মহিষটি উদ্ধার করেন। বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে ধারণা সোবাহান হাওলাদারের। তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয়বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পেছনের দুটি পায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে। মালিক পরে আহত মহিষটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন।

দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, সুন্দরবনের বাঘের সঙ্গে মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ফিরল মহিষ

আপডেট টাইম : 04:06:45 pm, Sunday, 3 April 2022