Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সৌদি আরবে তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:04:31 pm, Saturday, 26 March 2022
  • 144 বার
বিদেশ ডেস্ক

হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, ২৫ মার্চ শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই জেদ্দা শহরেই ২৭ মার্চ রবিবার থেকে ফর্মুলা ওয়ান রেস শুরুর কথা রয়েছে। ওই আয়োজন শুরুর দুই দিন আগে ভয়াবহ এই হামলার শিকার হলো শহরটি।

টুইটারে দেওয়া পোস্টে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এছাড়া রিয়াদের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগেও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তবে নাজরানকে লক্ষ্য করে ড্রোন থেকে নিক্ষেপ করা দুইটি বিস্ফোরক ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রিয়াদ। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এটি  ধ্বংসের দাবি করা হয়েছে।

সৌদি তেল স্থাপনায় হুথিদের হামলা এটিই প্রথম নয়। এর আগেও ইয়েমেনের এই বিদ্রোহীদের হামলায় দেশটির তেল শিল্পকে নাজুক অবস্থায় পড়তে হয়েছিল।

শুক্রবারের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, পবিত্র রমজান মাসের আগে ইয়েমেনবাসীর জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ত্রাণ সংগ্রহের দিকে মনোযোগী হওয়া উচিত। অথচ সেই সময়টিতে হুথিরা তাদের ধ্বংসাত্মক আচরণ এবং বেসামরিক অবকাঠামোর ওপর বেপরোয়া সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সৌদি আরবে তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট টাইম : 01:04:31 pm, Saturday, 26 March 2022