Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্বপরিবারে ইবি উপাচার্যের ক্যাম্পাস ত্যাগ!

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:30:43 pm, Thursday, 23 February 2023
  • 138 বার

আমার ডেস্ক:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে স্বপরিবারে ক্যাম্পাস ত্যাগ করেছেন।কুষ্টিয়ায় উপাচার্যের কার্যালয়ে এখনো তালা ঝুলছে। উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ অডিও ক্লিপ ফাঁস হওয়ার উত্তেজনাকর ঘটনার মধ্যে তিনি ক্যাম্পাস ছাড়লেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান ভিসির ক্যাম্পাস ত্যাগ ও তার পিএসের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে ইবি উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের পিএস-১ উপ-রেজিস্ট্রার আইয়ূব আলীকে অব্যাহতি দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে উপাচার্যের কণ্ঠসদৃশ্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত অডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এ সিন্ধান্ত নেয়া হয়ে থাকতে পারে। ইসি প্রশাসন বলছে, নিয়মিত ছুটির অংশ হিসাবে আগামী ৩ মার্চ পর্যন্ত ছুটি নিয়ে পারিবারিক কাজে ঢাকা গেছেন উপাচার্য। ৪ মার্চ কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে উপাচার্যের।

উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ক্যাম্পাস ত্যাগ করবো কেনো! আমি অনেক আগেই ছুটি নিয়েছি। ঢাকায় পারিবারিক কিছু কাজ রয়েছে। আগামী ৩ বা ৪ তারিখের মধ্যে ক্যাম্পাসে ফিরবো। তবে পিএসকে অব্যাহতির বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে উপ-রেজিস্ট্রার আইয়ূব আলী বলেন, অব্যাহতির বিষয়টি শুনেছি। কি কারণে করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছু জানি না। অফিস প্রধান অব্যাহতি দিতেই পারেন। অডিও ফাঁসের ঘটনায় অব্যাহতি দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না, বলতে পারবো না।

উল্লেখ্য, ঠিক যে সময়ে ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে ঠিক সে সময়ে স্বপরিবারে ভিসির ক্যাম্পাস ত্যাগ ও তার পিএসের অব্যাহতির ঘটনা ঘটলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

স্বপরিবারে ইবি উপাচার্যের ক্যাম্পাস ত্যাগ!

আপডেট টাইম : 07:30:43 pm, Thursday, 23 February 2023