Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:18:05 am, Sunday, 12 February 2023
  • 123 বার

আমার ডেক্স:এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান স্বর্ণ জিতেছেন। এশিয়ার মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিকসে এটি সবচেয়ে বড় সাফল্য।শনিবার কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান ইনডোর ফাইনালে স্বর্ণপদক অর্জন করেন ইমরানুর রহমান।

সন্ধ্যায় সেমিফাইনালেই নিজের সেরা টাইমিং পেছনে ফেলে রেকর্ড গড়েছিলেন ইমরানুর। তখন দৌড় শেষ করেছিলেন ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে। প্রায় ২ ঘণ্টা পর ফাইনালে এসে নিজের গড়া রেকর্ডকেই আবার ভাঙলেন তিনি। সে সঙ্গে কাজাখস্তানে ওড়ালেন লাল-সবুজের পতাকা।

সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনালে দৌড়ে কাতারের প্রতিদ্বন্দ্বীর চেয়ে অল্প একটু পিছিয়ে থেকেই ফাইনালে ওঠেন ইমরানুর। তিনি হয়েছিলেন দ্বিতীয়; কিন্তু ফাইনালে ওঠে নিজের শ্রেষ্ঠত্বই প্রমাণ করলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে।

এর আগে সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়ে বাংলাদেশের দ্রুততম মানব সেমিফাইনাল নিশ্চিত করেন। ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লেখান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর

আপডেট টাইম : 02:18:05 am, Sunday, 12 February 2023