Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত : মির্জা ফখরুল

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:06:26 pm, Saturday, 26 March 2022
  • 190 বার

নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য আমাদের, আমরা এমন সময় স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, যে সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত। যে লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠন করার সুবিধা নেই।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ৬০০ এর বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মী খুন হয়েছেন। কী একটা ভয়াবহ, দুর্বিষহ স্বৈরাচারীর কবলে দেশ আজ রয়েছে। বাংলাদেশে সম্পূর্ণভাবেই একটি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, ভয়াবহ, দুর্বিষহ একটা স্বৈরাচারের কবলে রয়েছে দেশ। তাই আজ ৫০ বছর পরে আমরা যখন শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছি। সেইসঙ্গে আজকে আমরা এখানে শপথ নিয়েছি যে ৫০ বছর আগে আমরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেভাবেই আমরা গণতন্ত্রকে মুক্ত করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এদেশের মানুষকে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্ভরযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করবো এবং সেই রাষ্ট্র হবে সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনগণের রাষ্ট্র।

সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত : মির্জা ফখরুল

আপডেট টাইম : 03:06:26 pm, Saturday, 26 March 2022