Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

হরিণের মাথা কিনে বাড়ি ফিরছিলেন, বনবিভাগের হাতে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:51:16 pm, Friday, 25 November 2022
  • 116 বার

মোংলা প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় হরিণের মাথা কিনে বাড়ি ফেরার পথে দুই যুবককে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন জয়মনি বাজারের ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় একজন দৌড়ে পালিয়ে যান। আটক দুজন হলেন- উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের ওবায়দুল শেখ (২৫) ও বাবু শেখ (২২)। পালিয়ে যাওয়া হৃদয় (২১) তাদের বন্ধু।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেঞ্জ কার্যালয়ের সামনের ব্রিজের ওপর একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা একজন দৌড়ে পালিয়ে যান। অপর দুজন একটি ব্যাগ পাশের খালে ছুড়ে ফেলেন। তাদের আটক করার পর খাল থেকে ব্যাগটি তুলে দুটি হরিণের মাথা পাওয়া যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বন কর্মকর্তা আরও বলেন, আটকরা জানিয়েছে, তারা এক হাজার টাকা দিয়ে বটতলার রহিমন বেগমের ছেলে রাজ্জাক ও সজিবের কাছ থেকে হরিণের মাথা কিনে বাড়ি যাচ্ছিলেন। বন আইনে মামলার আটক দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। রাজ্জাক ও সজিবকেও আটকের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

হরিণের মাথা কিনে বাড়ি ফিরছিলেন, বনবিভাগের হাতে আটক

আপডেট টাইম : 05:51:16 pm, Friday, 25 November 2022