Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

হরিণের ৪০ কেজি মাংস-মাথা-চামড়াসহ চোরা শিকারি আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:31:42 pm, Saturday, 28 May 2022
  • 141 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার ছোট ভদরুদ্দিন খালের মধ্য থেকে একমন হরিণের মাংস, চারটি হরিণের মাথা, চারটি চামড়া, দুইটি ডিঙ্গি নৌকা ও ১৯টি হরিণ ধরা ফাঁদসহ এক চোর শিকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শরণখোলা রেঞ্জের বন কর্মীদের নিয়মিত টহল দেয়ার সময় অভয়াশ্রমের ভদরুদ্দিন খালের মধ্যে নৌকা দেখে অভিযান চালিয়ে বন কর্মীরা তাকে আটক করে। এসময় নৌকায় তল্লাসি চালিয়ে হরিণের মাংস,মাথা ও চামড়া জব্দ করা হয় । বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে বাকি চোরা শিকারিরা পালিয়ে যায় । আটক শিকারি বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (৪৫)।

সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, বনরক্ষীরা বিভিন্ন এলাকায় টহল দেয়ার সময় দুপুরের সময় ছোট ভদররুদ্দিন খালে ডিঙ্গি নৌকা দেখে তাদের কাছে এগিয়ে যান। এসময় বনরক্ষীদের দেখে অন্যান্য শিকারীরা বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন। এসময় টুকরো টুকরো করা হরিণের এক মণ মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি দা ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করেন তারা। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করে সন্ধ্যায় রেঞ্জ অফিসে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে সকল ধরণের পাশ পারমিট বন্ধ রয়েছে । সুন্দরবনকে নিরাপদ রাখতে বনের ৬২টি টহল ফাড়ি ও ১৬টি ষ্টেশনের কর্মকর্তারা নিয়মিত টহল দিয়ে যাচ্ছে । বৃহস্পতি বার দুপুরে বন কর্মীদের টহলের সময় হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারিকে আটক করা হয়েছে । এ ব্যাপারে শুক্রবার আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

হরিণের ৪০ কেজি মাংস-মাথা-চামড়াসহ চোরা শিকারি আটক

আপডেট টাইম : 04:31:42 pm, Saturday, 28 May 2022