Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

১৪০টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:37:25 am, Saturday, 6 January 2024
  • 232 বার

আমার ডেক্স:আরব আমিরাতের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সুচেতা সতীশ একক কনসার্টে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ে জাতিসংঘের আয়োজনে এক সম্মেলনে ৯ ঘণ্টা ধরে ১৪০টি ভাষায় গান গেয়ে শোনান তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘কনসার্ট ফর ক্লাইমেট’ নামের এই আয়োজনে রেকর্ড গড়ার আগে ২০২১ সালে দুবাইয়েই ৭ ঘণ্টা ২০ মিনিটে ১২০ ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড যেমন ভেঙেছেন, তেমনি ভারতের পুনের গায়িকা মঞ্জুশ্রী ওকের ১২১টি ভাষায় গান গাওয়ার রেকর্ডও টপকে গেছেন।

রেকর্ড গড়ার পর সুচেতা সতীশ জানান, তিনি ১৪৫টি ভাষায় গান গাইতে পারেন। তবে এই সম্মেলেনে যেহেতু ১৪০টি দেশ অংশ নিয়েছে, তাই সেই কটি ভাষাতেই গান গেয়েছেন।
দুবাইয়ের একটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ুয়া সুচেতা অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কতটা আর কেমন হবে সেটা নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল সিওপি ২৮ এর আগে। তিনি এই ১৪০ গান পুরোটাই করেই গেয়েছেন, আর সব কটি গানের দৈর্ঘ্য অন্তত ৩ মিনিটের ছিল।’

সুচেতা এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বিভিন্ন ভাষায় গান শেখার তাগিদ তাঁকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তাঁর কথায়, ‘কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

১৪০টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড

আপডেট টাইম : 02:37:25 am, Saturday, 6 January 2024