Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

১ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে থানায় ভ্যানচালক

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:09:21 pm, Tuesday, 26 April 2022
  • 122 বার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ভুল করে ভ্যানে রেখে যাওয়া পথচারীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে থানায় হাজির হলেন এক ভ্যানচালক। সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের শৈলকুপা থানায় ঘটনাটি ঘটে। ভ্যানে টাকা ফেলে যাওয়া ব্যক্তি হলেন শৈলকুপার ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজের প্রভাষক আশরাফ হোসেন।

প্রভাষক আশরাফ হোসেন জানান, তিনি সোমবার বেলা সাাড়ে ১২টার দিকে রুপালী ব্যাংক থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। এরপর একটি দোকানে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করার পর কবিরপুর যাওয়ার উদ্দেশে অপরিচিত একটি ভ্যানে ভুল করে টাকার ব্যাগ রেখে আরেকটি দোকানে যাই। হঠাৎ পেছনে ফিরে দেখি টাকাও নাই ব্যাগও নাই। সঙ্গে সঙ্গে ঘটনাটি থানায় অবহিত করি। ভ্যানে টাকা পাওয়া ভ্যানচালক পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে আনোয়ার হোসেন জানান, তিনি জোহরের নামাজ আদায় করার জন্য ভ্যান নিয়ে বাড়িতে যান। বাড়ি ফিরার পর দেখতে পান ভ্যানে একটি ছোট ব্যাগ। ব্যাগ খুলে দেখি অনেক টাকা। ঘটনাটি স্ত্রীকে জানালে তিনি টাকার মালিককে টাকাটা ফেরত দিতে বলেন। টাকাটা নিয়ে স্থানীয় মাদরাসা হুজুরের কাছে গেলে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট হাজির হই।

ওসি আমিনুল ইসলাম বলেন, প্রভাষক আশরাফ হোসেন ভুল করে ১ লাখ ৭৭ হাজার টাকা ভ্যানে রেখে চলে যান। ঘটনাটি তিনি সাথে সাথে থানায় অবহিত করেন। বেলা আড়াইটার দিকে মালিপাড়া গ্রামের ভ্যানচালক আনোয়ার হোসেন তার ভ্যানে রেখে যাওয়া টাকা নিয়ে হাজির হন মালিককে ফেরত দেওয়ার জন্য। পরে ঘটনাটি যাচাই-বাছাই করে ভ্যানে রেখে যাওয়া টাকার মালিক আশরাফ উদ্দিনকে হারিয়ে যাওয়া টাকা বুঝিয়ে দেওয়া হয়। ভ্যানচালকের সততার জন্য থানা থেকে তাকে পুরস্কৃত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

১ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে থানায় ভ্যানচালক

আপডেট টাইম : 08:09:21 pm, Tuesday, 26 April 2022