Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

২০২৩ সালের এসএসসি পরীক্ষা আগামী এপ্রিলে, এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:09:19 pm, Wednesday, 13 April 2022
  • 167 বার

(বাসস) : সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিলে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের জুনে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
ডা. দীপু মনি বলেন, ‘বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৩ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীরা ২০২০ সালে অষ্টম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পরীক্ষাও দিতে পারেনি এবং নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি। যদিও এই পুরো সময়টায় তাদের অনেকেই অনলাইন টেলিভিশনে ক্লাসে অংশ নিয়েছে, অনেকেই হয়তো অনলাইনের ক্লাসে অংশ নিয়েছে ও অ্যাসাইনমেন্ট করেছে। ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পুর্নবিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমানে যারা একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছে, তারা ২০২৩ সালে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীদের গত বছরের ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস করার কথা ছিল, কিন্তু তারা ক্লাস করতে পেরেছেন চলতি বছরের ২ মার্চ থেকে। অর্থাৎ ইতোমধ্যেই তারা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক শ্রেণিকার্যক্রম অব্যাহত থাকলে তারা সর্বমোট ২০০ কার্যদিবস অংশগ্রহণ করতে পারবে (স্বাভাবিক অবস্থায় যা ৩৩০ কর্মদিবস)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসএসসি-সমমান পরীক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ও এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৩ সালের মার্চ পর্যন্ত চলবে।
চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ের পূর্ণ নম্বর ও  সময়ে অনুষ্ঠিত হবে।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

২০২৩ সালের এসএসসি পরীক্ষা আগামী এপ্রিলে, এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : 12:09:19 pm, Wednesday, 13 April 2022