Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:39:15 am, Thursday, 16 March 2023
  • 263 বার

আমার ডেস্ক:২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪৮ দল খেলবে২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪৮ দল খেলবে। আর্জেন্টিনার চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ইতিহাসে দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। আগামী বিশ্বকাপে তেমনি এক ফাইনাল হয়তো দেখা যাবে ১৯ জুলাই। গতকাল রুয়ান্ডার কিগালিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল তারিখ নির্ধারণ করেছে ফিফা।

আগামী বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিশ্বকাপে ফিফা দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে। দলের সংখ্যা বাড়ায় ধারণা করা হয়েছিল ১৬ গ্রুপে খেলা হবে। তবে গতকাল ফিফা জানিয়েছে, তিনটি করে দলে গ্রুপ নয়, চারটি করে দল নিয়ে এক গ্রুপ করা হবে। অর্থাৎ, পূর্বের গ্রুপের নিয়ম অনুযায়ী আগামী বিশ্বকাপ হবে।এতে করে ৪৮ দল ১২ গ্রুপে বিভক্ত হবে। গ্রুপের নিয়ম ঠিক থাকলেও দল বাড়ায় ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। ৬৪ ম্যাচ করে হয়ে আসা বিশ্বকাপ আগামীতে ১০৪ ম্যাচে হবে। ২০২৬ বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে, তাকে মোট ৮ ম্যাচ খেলতে হবে।

পূর্বের বিশ্বকাপ ৩২ দলে হওয়ায় গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে জায়গা পেত। আগামী বিশ্বকাপে গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করা সেরা আট দল পরের রাউন্ডে সুযোগ পাবে। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হলেও আগামী বিশ্বকাপ জুন-জুলাইয়ে ফিরে আসছে। সেই হিসাবে বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই ঠিক করেছে ফিফা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই

আপডেট টাইম : 01:39:15 am, Thursday, 16 March 2023