Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

২৪ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি পোশাক শ্রমিকদের

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:20 pm, Monday, 1 May 2023
  • 208 বার

আমার ডেস্ক:নানান সভা-সমাবেশ আর কর্মসূচির মধ্যে দিয়ে সাভারে মে দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বিভিন্ন সমাবেশ থেকে উঠেছে একই দাবি। পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২৪ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।সোমবার (১ মে) সকালে সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এবং প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। সংগঠন দুটি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাকশ্রমিকদের নানা কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানায়।

পোশাকশ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ছয় মাস করার আইন পাস, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাজরিন ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন প্রদান ও রানা প্লাজার ধসের তারিখ ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করার দাবি জানান।

আশুলিয়ার জামগড়া এলাকায় র‌্যালি ও সমাবেশ করে স্থানীয় বিভিন্ন সংগঠন। এ ছাড়াও আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ী, জামগড়া ও সাভারের উলাইল এলাকায় বিকালে কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

২৪ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি পোশাক শ্রমিকদের

আপডেট টাইম : 06:58:20 pm, Monday, 1 May 2023