Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৩০ বছর পরে দখলমুক্ত হল জয়গাছি খাল

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:46:06 pm, Saturday, 13 August 2022
  • 172 বার

দীর্ঘ ত্রিশ বছর পরে এলাকার গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি খালের অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই খালের মধ্যে থাকা নেট-পাটা ও অবৈধবাঁধ অপসারণের নিদ্রেষ দেন। শ্রমিকরা খালের মধ্যে থাকা সকল নেট-পাটা ও অবৈধবাঁধ অপসারণ করেন। দীর্ঘ ত্রিশ বছর পরে এলাকার গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। উন্মুক্ত খালে খেওলা জাল দিয়ে এলাকাবাসী মাছ ধরছেন।

দখলমুক্ত হল জয়গাছি খাল

স্থানীয় আয়ান আহমেদ বলেন, মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না, মাছ ধরতে পারতাম না। খঅল দিয়ে এলাকার পানিও নামতে পারত না। প্রশাসনের পক্ষ থেকে খাল কাটায় এলাকার সবাই অনেক খুশি হয়েছে। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।
হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, এই খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। সাংবাদিকরা ২০-২৫ দিন আগে সরজমিনে এসে নিউজও করেছে। তারপরও খাল অবমুক্ত হয়নি। আজ অবমুক্ত হয়েছে, আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পরে জয়গাছি খালের অবৈধ দখলের বিষয়টি আমার নজরে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সাথে নিয়ে জয়গাছি খালের সকল বাঁধ অপসারণ করা হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট সদর উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পিছন দিয়ে বয়ে যাওয়া ৫ থেকে ৭ কিলোমিটার লম্বা জয়গাছি খালটি দীর্ঘ ত্রিশ বছর ধরে বিভিন্ন লোকের দখলে ছিল। খাল আটকে তারা মাছ চাষ করত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৩০ বছর পরে দখলমুক্ত হল জয়গাছি খাল

আপডেট টাইম : 03:46:06 pm, Saturday, 13 August 2022