Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৬ মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় নেমেছে ২৯৭ রোহিঙ্গা

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:56:19 pm, Tuesday, 8 September 2020
  • 482 বার

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ২৯৭ রোহিঙ্গা শরণার্থী নেমেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সমুদ্রে ছয় মাস ধরে ভেসে থাকার পর সোমবার ভোরে তারা আচেহতে নেমেছে বলে জানা গেছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, ইন্দোনেশিয়ার স্থানীয় জেলেরা রোহিঙ্গাদের বহন করা একটি কাঠের নৌকা মাঝরাতে লোকসুমাওয়ের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে দেখেছে। স্থানীয় পুলিশ প্রধান ইপ্টু ইরওয়ানস্যা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে ২৯৭ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ১৮১ জন নারী ও ১৪টি শিশু এবং ১০২ জন পুরুষ সদস্য রয়েছে।
লোকসুমাওয়ের রেড ক্রসের প্রধান জুনায়েদী ইয়াহিয়া বলেছেন, বর্তমানে এই গ্রুপটিকে একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে।আশা করি আজ তাদের সরিয়ে নেয়া হবে। তবে এই কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যই আমাদের মূল উদ্বেগের বিষয়।
এর আগে, গত জুনের শেষের দিকে অপর একটি নৌকায় রোহিঙ্গারা ইন্দোনেশিয়ায় পৌঁছালে দেশটির কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠানোর হুমকি দেয়। পরে স্থানীয় জেলেরা ৭৯ জন নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন সময়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৬ মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় নেমেছে ২৯৭ রোহিঙ্গা

আপডেট টাইম : 10:56:19 pm, Tuesday, 8 September 2020