Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৮০ কোটি দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:30:40 pm, Tuesday, 8 November 2022
  • 101 বার

বিনোদন ডেস্ক:বলিউডে তার পরিচয় ছিলা শ্রীদেবী কন্যা হিসেবেই। কিন্তু ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে জাহ্নবী হয়ে উঠেন বলিউড নায়িকা। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোট কথা জাহ্নবী এখন বলিউডের ব্যস্ত নায়িকা। অর্থকড়িও বেশ হয়েছে তার। প্রতি ছবিতেই আয় করছেন কাড়ি কাড়ি রুপি। সেই রুপিতেই এবার মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ডুপ্লেক্স ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি। যে ফ্ল্যাটটির জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে তাকে। খবর ইন্ডিয়া টুডের।

মানিকন্ট্রোলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বান্দ্রার পালি হিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ডুপ্লেক্স ফ্যাটটি। ৬ হাজার ৪২১ স্কয়ার ফিটের এ ফ্ল্যাটের জন্য জাহ্নবীকে ব্যয় করতে হয়েছে ৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি ১১ লাখ ১ হাজার ১৮ টাকা)। ফ্ল্যাটটির প্রথম তলায় বাগানের জায়গা ও সুইমিংপুলের ব্যবস্থা রয়েছে।

গত ১২ অক্টোবর জাহ্নবী কাপুর, খুশি কাপুর (বোন) ও বনি কাপুরের (বাবা) নামে রেজিস্ট্রি করা হয়েছে ফ্ল্যাটটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৮০ কোটি দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

আপডেট টাইম : 06:30:40 pm, Tuesday, 8 November 2022