Dhaka , Thursday, 5 November 2026
শিরোনাম :
বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভেজাল খাদ্যপণ্য জব্দ, ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:02:52 pm, Tuesday, 4 July 2023
  • 234 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে নামি-দামি কোম্পানীর মোড়কে নকল খাবার স্যালাইন, আমের জুস, ট্যাংক, বিড়ি, গুলসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমান খাদ্যপন্য জব্দ করেছে র‌্যাব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চিতলী-বৈটপুর বাজারে ব্যবসায়ী আলামিন শেখ বাবুর গোডাউনে অভিযান করে এই বিপুল পরিমান ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে ভেজাল পণ্যগুলো স্থানীয়দের সামনে গাড়ির চাপায় পিষ্ট করে ধ্বংস করা হয়। ব্যবসায়ী আলামিন শেখ বাবুকে দুই লাখ টাকা জরিমানা এবং তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়। ব্যবসায়ী আলামিন শেখ বাবুকে একই অপরাধে এর আগেও একবার জরিমানা করা হয়েছিল।

অভিযানে র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মোঃ বদরুদ্দোজা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, দেশের নামি-দামি কোম্পানীর মোড়কে বিভিন্ন নকল পণ্য বিভিন্ন বাজারে বিক্রয় করছিল এমন সংবাদের ভিত্তিতে আলামিন শেখ বাবু দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দোকান ও গোডাউন মালিক বাবু পালিয়ে যায়। পরে দোকানে থাকা দুই কর্মচারীর তথ্য অনুযায়ী গোডাউন থেকে বিপুল পরিমান ভেজাল ও নকল পন্য পাওয়া যায়। এর মধ্যে ওরস্যালাইন, শিশুদের খাবার দুধ, জুস, মশলা, চানাচুর, বিড়ি, গুলসহ অন্তত ৫০ প্রকারের খাবার ছিল। আমরা খাবার গুলোকে ধ্বংস করেছি। মালিক আলামিন শেখ বাবুকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মোঃ বদরুদ্দোজা বলেন, ভেজাল ও নকল খাদ্য পন্যের বিরুদ্ধে অভিযান র‌্যাবের একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ

বাগেরহাটে ভেজাল খাদ্যপণ্য জব্দ, ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : 06:02:52 pm, Tuesday, 4 July 2023