Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:01:34 pm, Sunday, 1 November 2026
  • 26 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে জেলার সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ জাকির হোসেন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী।
বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এছাড়াও কর্মশালায় জেলা শিক্ষা অফিসার, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, যুব প্রধান রাকিবুল ইসলাম, সাবেক যুব প্রধানবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, “শিক্ষার্থীদের মাঝে মানবসেবা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম বেগবান করতে হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে পারে।”

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল বলেন, “শিক্ষক সমাজই পারেন যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে। রেড ক্রিসেন্টের আদর্শ ও মানবিক শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাগেরহাটে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

বক্তারা বিদ্যালয় পর্যায়ে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও সুসংহত করার ওপর জোর দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : 05:01:34 pm, Sunday, 1 November 2026