Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামীকাল বাগেরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:10:07 pm, Wednesday, 4 November 2026
  • 21 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার বাগেরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সফর সূচীতে তিনি হযরত খানজাহান আলীর (রঃ) মাজার জিয়ারতসহ মোংলা বন্দরের একাধিক মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অনুষ্ঠানে যোগ দেবেন।
খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
সফর সূচী অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর সড়কপথে বাগেরহাটে এসে পৌঁছে হজরত খানজাহান আলীর (রঃ) মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি খুলনায় আয়োজিত ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা প্রধানমন্ত্রীর এই সফর ও ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে চূড়ান্ত স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে।”

তিনি আরও জানান, প্রকল্প ব্যয় চার হাজার ৬৮ কোটি টাকা (যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৪৭৫ কোটি টাকা এবং চীনের অর্থায়ন ৩ হাজার ৫৯৩ কোটি টাকা)। অবকাঠামো র্নিমান হলে ৩৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনাল, আধুনিক ইয়ার্ড এবং ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা। নতুন ইয়ার্ডে যুক্ত হবে ৪৯টি আধুনিক ইকুইপমেন্ট। ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা সম্ভব হবে, যা মোংলা বন্দরের বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা আরও চার লাখ টিইউজ (TEUs) বাড়িয়ে দেবে।

এছাড়াও, একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মোংলা ও সুন্দরবন পরিদর্শনে এসেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি বাগেরহাটে তার দ্বিতীয় সরকারি সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাগেরহাট, মোংলা ও খুলনা অঞ্চলজুড়ে ব্যাপক প্রস্তুুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা

আগামীকাল বাগেরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট টাইম : 01:10:07 pm, Wednesday, 4 November 2026