Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সাত দিনে শরণখোলায় ২৮৭ জন হাসপাতালে ভর্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:41:57 pm, Thursday, 31 March 2022
  • 180 বার
শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় সমান তালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া। উপজেলার চারটি ইউনিয়নের সর্বত্র এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। এতে নারী এবং শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৭জন ডায়রিয়া এবং ৩২ জন নিউমোনিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে গত সাত দিনে ১২৯ জন ডায়রিয়া এবং ১৫৮ জন নিউমোনিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। যারা বেশি অসুস্থ তাদেরকে ভর্তি করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ডায়রিয়া ও নিউমোনিয়া মিলিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে জরুরী বিভাগ থেকে।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান, হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী ছাড়াও ৫০ শয্যার এই হাসপাতালে সাধারণ রোগী ভর্তি আছে ৬৭ জন। অনেকে শয্যা না পেয়ে বারান্দায় বিছানা করে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামাঞ্চলে পল্লী চিকিৎসকদের কাছে প্রতিদিন অসংখ্য ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। খোন্তাকাটা বাজারের চিকিৎসক নাজমুল ইসলাম, চালিতাবুনিয়া সিএসবি বাজারের সুজন মজুমদার, পহলান বাড়ি বাজারের হুমায়ুন আহমেদ জানান, সাধারণ রোগীর চেয়ে বর্তমানে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বেশি আসছে তাদের কাছে। অনেকেই তাদের চিকিৎসায় সুস্থ হচ্ছে। আর যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফয়সাল আহমেদ বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ডায়রিয়া ও নিউমোনিয়া পাল্লা দিয়ে বাড়ছে। ডায়রিয়া আক্রান্তদের মধ্যে নারী ও শিশু বেশি। এছাড়া, আবহাওয়া পরিবর্তন এবং গ্রামে মায়েদের অসচেতনতায় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের শরীরে ঘাম বসে তাদের শ্বাসকষ্ট বাড়ছে। হাসপাতালে আসার পর আমরা মায়েদের এসব বিষয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দিই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাত দিনে শরণখোলায় ২৮৭ জন হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : 07:41:57 pm, Thursday, 31 March 2022