Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বিমানবন্দরে সম্মান পান না প্রবাসীরা: গণশুনানিতে অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:38:37 pm, Tuesday, 5 April 2022
  • 156 বার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মোহাম্মদ রিয়াজ থাকেন সৌদি আরবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে তাঁর সৌদি আরব যাওয়ার কথা থাকলেও এখনো তিনি যেতে পারেননি। তাঁকে কিছু জানানোও হয়নি। পরে নিজে খোঁজ নিয়ে জেনেছেন ফ্লাইটের সময় পিছিয়ে রাত সাড়ে ১১টা করা হয়েছে। শুধু রিয়াজ নন, এমন বিড়ম্বনায় হরহামেশাই পড়ছেন প্রবাসীরা। তাঁদের অভিযোগ—বিমানবন্দরে তাঁদের সম্মান দেওয়া হয় না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ মঙ্গলবার এক গণশুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে প্রবাসীরা জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের অবহেলার চোখে দেখা হয়। তাঁদের ঠিকমতো সম্মান দেওয়া হয় না। বিমানবন্দরে পদে পদে ভোগান্তির শিকার হন প্রবাসী শ্রমিকেরা।

গণশুনানিতে সৌদিপ্রবাসী রিয়াজ বলেন, ‘যতবার সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে এসেছি, ততবার দেখেছি বিমানে ফ্লাইট বিলম্ব হচ্ছে। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যে সেবা পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। স্টাফেরা মনে করেন, এয়ারপোর্ট তাঁদের বাবার সম্পত্তি। আমাদের যেন তাঁরা ভিক্ষা দিচ্ছেন। এয়ারপোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তাঁরাও কোনো সহযোগিতা করেন না।’ আরেক সৌদিপ্রবাসী গোলাম মোস্তফা বলেন, ‘বিমানের ফ্লাইট সব সময় বিলম্ব হয়। কিন্তু অন্য এয়ারলাইনসে এমন সমস্যা হয় না। আর বিমানবন্দরে পাসপোর্টে এন্ট্রি করতে অনেক দেরি হয়। মালামাল বুঝে পেতেও অনেক দেরি হয়। এসব সমস্যার সমাধান দরকার।’

প্রবাসী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, শাহজালাল বিমানবন্দরে বছরখানেক আগে লাগেজ থেকে তাঁর দামি মোবাইল চুরি হয়েছে। অভিযোগ জানানোর পর বিমানবন্দর থেকে বলা হয়েছে, ‘আপনি পরে আসেন।’ কিন্তু পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বেবিচক আয়োজিত গণশুনানিতে বিদেশি দুই যাত্রীও অংশ নেন। যুক্তরাষ্ট্রের নাগরিক কার্ল অগাস্টসন বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধা নেই বলে জানান।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যাত্রীদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করেন। এ সময় বিমানের ব্যবস্থাপককে গণশুনানিস্থলে পাওয়া যায়নি। পরে পাঁচ মিনিটের মধ্যে বিমানের ব্যবস্থাপককে গণশুনানিতে আসার নির্দেশ দেন বেবিচক চেয়ারম্যান। পরে বিমানের কেউ গণশুনানিতে কেন অংশ নেয়নি, তা জানতে চেয়ে বিমানের স্টেশন ম্যানেজার আরিফুর জামান খানকে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরে যাত্রীরা যাতে ভালো ব্যবস্থাপনা পায়, তার জন্য আমরা কাজ করছি। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে সুবিধা থাকার কথা, এখন পর্যন্ত তা আমাদের হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পৃথিবীর অন্য বিমানবন্দরে মতো যাত্রীসেবার মানোন্নয়নের চেষ্টা করছি। অনেক পদক্ষেপ নিয়েছি, ভবিষ্যতেও নেব।’

প্রবাসী শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘প্রবাসীরা যে রেভিনিউ পাঠায়, তা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু প্রবাসীরা আজ যে অনুভূতি প্রকাশ করেছেন, তা দুঃখজনক। যাত্রীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। উন্নত মানের সেবা দিতে হবে। কেউ যদি সেবা না পান, তাহলে আমাদের হেল্প ডেস্ক তাঁকে সহযোগিতা করবে। যারা সার্ভিস দিতে ব্যর্থ হবেন, তাঁদের জরিমানা করবে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট।’

গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বিমানবন্দরে সম্মান পান না প্রবাসীরা: গণশুনানিতে অভিযোগ

আপডেট টাইম : 09:38:37 pm, Tuesday, 5 April 2022