Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিদ্যালয়ের মাঠ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:38:56 pm, Sunday, 10 April 2022
  • 124 বার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:মোরেলগঞ্জের মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নির্মাণ করা রাস্তা। ছবি: আজকের পত্রিকা বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠের মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার ২৯১ নম্বর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।  শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। , উপজেলার জিউধরা ইউনিয়নের ২৯১ নম্বর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম কোনো ধরনের আলোচনা ছাড়াই নিজের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের মাটি কেটে রাস্তা নির্মাণ করছেন। ফলে মাঠটিতে ঝুঁকিপূর্ণ দুটি গভীর খাঁদের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন হাওলাদার বলেন, বিদ্যালয়ের মাটি কেটে রাস্তা নির্মাণ বিধিবহির্ভূত কাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হঠকারী সিদ্ধান্ত ও অভিভাবকদের মতামতের গুরুত্ব না থাকায় বিভিন্ন সময় সরকারি বরাদ্দের স্লিপের টাকা যেনতেনভাবে খরচ দেখিয়ে বছরের পর বছর পার করেছেন তিনি। এর আগে প্রধান শিক্ষক বিদ্যালয়ের গাছ কেটে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায় অভিভাবকেরা তাঁদের সন্তান অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজা বেগম বলেন, বিদ্যালয়ে গাড়ি নিয়ে ঢুকতে অসুবিধা হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে মাঠের মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তা সজল মহলী বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠ কেটে কোনো কিছুই করা যাবে না। খেলার মাঠ কেটে রাস্তা নির্মাণের বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে অবহিত করেননি।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. মোকতারুজ্জামান খান বলেন, বিদ্যালয় চত্বরের মাটি কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে কিছুই জানাননি। প্রধান শিক্ষকের মধ্যে কিছু খামখেয়ালিপনা রয়েছে। তিনি কোনো সিদ্ধান্তই রেজুলেশন আকারে করেন না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের খেলার মাঠ কেটে রাস্তা নির্মাণের বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিদ্যালয়ের মাঠ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

আপডেট টাইম : 09:38:56 pm, Sunday, 10 April 2022