Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ চারজন আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:42:29 pm, Sunday, 17 April 2022
  • 222 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচলাক (ডিডিএলজি) মো. গিয়াস উদ্দিনসহ চারজন আহত হয়েছেন। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সাধের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুজিত কুমার দাস বলেন, খুলনাগামী দ্রæতগতির একটি কালো রঙের প্রাইভেটকার সাধের বটতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা দেয়। মুহুর্তে গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। সাথে সাথে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটায় কবলিত গাড়ির চালক বলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন স্যার, তার ছেলেসহ মোট চার জন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে সাদের বটতলা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মো. গিয়াস উদ্দিনসহ গুরুতর আহত হন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, সড়ক দূর্ঘটনায় আহত মো. গিয়াস উদ্দিন নামের একজন সরকারি কর্মকর্তাসহ চারজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে মো. গিয়াস উদ্দিনের নাক দিয়ে প্রচুর রক্ত ঝড়ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, একটি সড়ক দূর্ঘটনার খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচলাক (ডিডিএলজি) মো. গিয়াস উদ্দিনসহ চারজন আহত হয়েছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ চারজন আহত

আপডেট টাইম : 05:42:29 pm, Sunday, 17 April 2022