এ সময় বিক্ষোভকারীরা আরও বলেন, গত শনিবার (১৬ এপ্রিল) ওই মেম্বারের টর্চার সেলে উত্তর কাইনমারি এলাকার সুভাষ চন্দ্র সরকারের দুই ছেলে বিনোদ ও বিপ্লব সরকারকে নির্যাতন করা হয়। পরে এ ঘটনায় মেম্বার সুলতান ও তার ছেলে জাকিরসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নির্যাতিতদের বড় ভাই কুমুদ সরকার। এর পরদিন সুলতান মেম্বারসহ একাধিক আসামি র্যাবের হাতে গ্রেফতারও হন। কিন্তু জামিনে বের হয়ে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের সদস্যদের হত্যা, গুম ও হামলা-মামলার হুমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে মেম্বার সুলতানসহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সুলতান মেম্বারের বিরুদ্ধে আদালতে নতুন একটি মামলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা এলে যথাযথভাবে পালন করবো। এর আগেও, সুলতান মেম্বারের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি।
Md.Liton 











