Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গোপালগঞ্জে প্রথমবার ঈদগাহে নামাজ পড়বেন নারীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:57:38 pm, Monday, 2 May 2022
  • 140 বার

অনলাইন ডেক্স: গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত নব নির্মিত ঈদগাহে নারীদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর আগে গোপালগঞ্জে কোথাও নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।

এছাড়া আধা ঘন্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ বছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করেছে পৌর কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম শেখ হাফিজুর রহমান বলেন, প্রশাসনের উদ্যোগে এ বছরই প্রথম নারীদের ঈদুল ফিতরের নামাজ জামাতে পড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী বলেন, বিভিন্ন মুসলিম দেশে মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আমরাও চাই আমাদের দেশের মা-বোনেরা এক মাস রোজা রেখে নামাজ পড়ে ঈদ আনন্দ উপভোগ করুক।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারণে আমরা ধর্মীয় সকল নিয়ম-কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার উদ্যোগ গ্রহণ করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গোপালগঞ্জে প্রথমবার ঈদগাহে নামাজ পড়বেন নারীরা

আপডেট টাইম : 03:57:38 pm, Monday, 2 May 2022