রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাহাট সিএন্ডবি মোড়ে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় আড়ৎ চত্বরে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, এ রাসেল, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, কাজী রাশেদুল ইসলাম ডালিম প্রমুখ। এ সময় স্থানীয় এক্সিম ব্যাংক কর্মকর্তা, ফয়লাহাট বাজার ব্যবসায়ী, আড়ৎদার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা এ রাসেল বলেন মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার নানান সুযোগ সুবিধা প্রদান করে আসছে। আপনাদের ব্যবসা পরিচালনায় আধুনিক পদ্ধতিতে মৎস্য ক্রয় বিক্রয়ের জন্য বহুমুখী ভবন নির্মাণ, বরফকল স্থাপনসহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হবে। বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে এ এলাকার চাষিরা এগিয়ে আছেন। আরও বেশি উতপাদন বাড়াতে আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন
-
Md.Liton - আপডেট টাইম : 06:15:37 pm, Wednesday, 2 November 2022
- 136 বার
জনপ্রিয় সংবাদ












