Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চিকিৎসকদের সম্মাননা দিয়েছে আইইবি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:57:15 am, Wednesday, 9 September 2020
  • 502 বার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইনে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয়।

পরবর্তীতে সম্মাননা স্মারক চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাসের সময় আইইবি’র ফ্রি টেলিমেডিসিন সেবা সারাদেশের মানুষের কাছে পৌঁছেছে। সারাদেশ থেকে সেবা নিয়েছেন প্রকৌশলীসহ সাধারণ মানুষ। দেশের এ ক্রান্তিকালে প্রকৌশলী ও চিকিৎসকরা সবসময় কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।

মহামারি করোনা ভাইরাসের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে দেশে প্রথম ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এরপর থেকে সারাদেশে প্রকৌশলীসহ ছয় হাজার ৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে আইইবি’র টেলিমেডিসিন সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চিকিৎসকদের সম্মাননা দিয়েছে আইইবি

আপডেট টাইম : 07:57:15 am, Wednesday, 9 September 2020