Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:58:01 pm, Thursday, 6 August 2026
  • 95 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত খান জাহান আলী ডিগ্রী কলেজে জুলাই গনঅভ্যুথ্যান দিবস পালিত হয়নি। এ নিয়ে জেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টিকে জুলাই আন্দোলনকে অস্বীকার করার নামান্তর হিসেবে মনে করছেন জুলাই যোদ্ধা ও সচেতন মহল।
কলেজের একাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, পাঁচ আগস্ট উপলক্ষে কলেজে কোন আয়োজন ছিল না। কলেজে এই অনুষ্ঠান করার করার জন্য কোন সভাও হয়নি।
বাগেরহাট জেলা ছাত্র দলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ৫ আগস্ট পালন করেছে। খানজাহান আলী ডিগ্রি কলেজ দিবসটি পালন না করায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে, কেন পালন হয়নি সেই বিষয়টি উদঘাটন করা প্রয়োজন। যারা ইচ্ছে করে এই দিবস পালন করেনি তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান এই ছাত্রনেতা।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। জুলাই আন্দোলন আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। কিন্তু কিছু মানুষ এখনো জুলাইকে অস্বীকার করছে। সারা বাংলাদেশের যখন যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আর তখন অবস্থিত খানজাহান আলী ডিগ্রী কলেজে এ নিয়ে কোনো আয়োজন ছিল না। বিষয়টি আমাদেরকে ব্যথিত করেছে। তদন্তপূর্বক কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান এই নেতা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খোন্দকারর আসিফ উদ্দিন রাখির বক্তব্য নেবার চেস্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া য়ায় ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা সহযোগি অধ্যাপক শেখ শাহিন হোসেন বলেন, সুবিধাজনক সময়ে দিবসটি উদযাপনের পরিকল্পনা রয়েছে আমাদের। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে কোন সভা বা কোন আলোচনা হয়নি।

কলেজ গভর্নিং বডির সভাপতি মুস্তাহিদুল আলম রবি বলেন, অধ্যক্ষের স্ত্রী অসুস্থ্য থাকায় তিনি ছুটিতে রয়েছেন। ৮ আগস্টের পরে সুবিধাজনক সময়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস

আপডেট টাইম : 01:58:01 pm, Thursday, 6 August 2026