বাগেরহাট জেলা প্রতিনিধি:দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, ৯০ ছাত্র আন্দোলনে অন্যতম ছাত্র নেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য বলেন লতিফ মাস্টার ফাউন্ডেশন যেভাবে চ্যারিটি মূলক কাজ করছে তাতে জাতীয়ভাবে সহ আন্তর্জাতিকভাবেও সুনাম অর্জন করবে। তারেক রহমান বলতেন একটু উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দিবে সফলতা ও স্বাবলম্বতা। আজকে আমার কথা মনে হচ্ছে শহীদ জিয়ার যে আদর্শ স্বনির্ভর যে বাংলাদেশ গড়ার, যে ধারক বাহক বর্তমান প্রধানমন্ত্রী তার ই সঙ্গি হচ্ছে এই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা বিস্তারে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করা হয়।
Md.Liton 











