Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঝড়ে গাছ ভেঙ্গে পড়ল ইউএনওর গাড়ির উপরে

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:26:05 pm, Saturday, 28 May 2022
  • 132 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে শরণখোলায় আচমকা ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙ্গে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির উপর। শনিবার (২৮ মে) দুপুরে শরণখোলা রাজৈর গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে ফেরার পথে কাশেমুল উলূম কওমী মাদরাসা এলাকায় পৌছালে গাড়ির উপর গাছটি পরে। এসময় শরণখোলা উপজেলা নির্বাহী ইউএনও নুর ই আলম সিদ্দিকী, দুইজন আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের একজন ষ্টাফ ছিলেন গাড়িতে। গাছ পড়ায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অখ্যাত রয়েছেন গাড়ির ভিতরে থাকা সবাই। ইউএনওকে বহনকারী গাড়িটি উপজেলা সহকারি কমিশনার (ভূমি)-এর ছিল।
এছাড়া শুক্রবার বিকেল ও শনিবার দুপুরের ঝড়ে উপজেলার বেশকিছু ঘর বাড়ি বিদ্ধস্ত এবং অসংখ্য গাছপালা ভাঙ্গার খবর পাওয়া গেছে।
শরণখোলা উপজেলা নির্বাহী ইউএনও নুর ই আলম সিদ্দিকী বলেন, রাজৈর থেকে ফিরছিলাম। হঠাৎ করে কাশেমুল উলুম কওমী মাদ্রাসা এলাকায় একটি চাম্বল গাছ আমার গাড়ির উপর ভেঙ্গে পরে। গাড়ির ক্ষয়ক্ষতি হলেও, আমাদের কোন সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, দুই দিনের কালবৈশাখির ঝড়ে শরণখোলা উপজেলার বেশকিছু ঘরবাড়ি বিদ্ধস্ত ও গাছপালা উপড়ে পরার খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতি নিরুপনের কাজ চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঝড়ে গাছ ভেঙ্গে পড়ল ইউএনওর গাড়ির উপরে

আপডেট টাইম : 08:26:05 pm, Saturday, 28 May 2022