Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পুতিনের বিষয়ে সুর পাল্টাল হোয়াইট হাউস

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:47:57 am, Sunday, 27 March 2022
  • 106 বার

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। আর সেই প্রতিক্রিয়ার পরপরই সুর বদল করে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

এর আগে, শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশের রয়্যাল ক্যাসেলের ক্যাপস্টোন ভাষণে কঠোর হুঁশিয়ারি দিয়ে জো বাইডেন বলেন, রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আর বেশি দিন স্থায়ী হবে না। ঈশ্বরের ইচ্ছাতেও তিনি ক্ষমতায় যেতে পারবেন না। যদিও মার্কিন কর্মকর্তারা আগে বলেছিলেন, পুতিনকে ক্ষমতা থেকে অপসারণ করা তাদের লক্ষ্য নয়। খবর বিবিসির।

এরপর পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, এটি বাইডেনের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ানদের মাধ্যমেই নির্বাচিত হয়।

এদিকে চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট এন্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, শাসন পরিবর্তনের বিষয়ে রাশিয়ান জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কাকে নেতৃত্ব দিতে চায়। বিষয়টি আমাদের নয়।

এর আগে ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়ারশতে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের সঙ্গে দেখা করার পর ক্ষোভ উগরে দেন তিনি। ইউক্রেন ইস্যুতে কয়েক দিন আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেও অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পুতিনের বিষয়ে সুর পাল্টাল হোয়াইট হাউস

আপডেট টাইম : 11:47:57 am, Sunday, 27 March 2022