Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন কর্মকর্তাকে বদলী

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:39:28 pm, Saturday, 15 April 2023
  • 97 বার

মোংলা প্রতিনিধি:অবৈধ ভাবে সুন্দরবনে মাছ ধরার অভিযোগে আটকের সময় বন বিভাগের মারপিটে নিখোঁজ জেলের মৃত্যুর ঘটনায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহবুব হাসানকে শরণখোলা রেঞ্জে বদলি করা হয়েছে। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেবকে চাঁদপাই রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন মুঠো ফোনে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ এপ্রিল সুন্দরবনের করমজল এলাকায় মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। এসময় হিলটন নাথ নামক এক জেলে নিখোঁজ হন। নিখোজের ৬দিন পরে ১৩ এপ্রিল রাতে নিখোঁজ ওই জেলের মরদেহ পাওয়া যায় বনের ভিতর।

নিহত জেলের পরিবারের দাবি, বন বিভাগের লোকজন হিলটনকে মারধর করে নদীতে ফেলে দেয়। নিখোঁজের ৬দিন পর করমজলের বনের ভেতর থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে হিলটনের মরদেহ উদ্ধার হয়। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে হিলটনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

শুক্রবার বিকেলেই মোংলার চিলা এলাকায় নিজ বাড়িতে হিলটনের লাশের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানা কোন মামলা দায়ের হয়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রশাসনিক কারণেই এসিএফ মাহবুব হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে। তাকে বদলি করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এসিএফের দায়িত্বে দেওয়া হয়েছে, আর শরণখোলার এসিএফকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন কর্মকর্তাকে বদলী

আপডেট টাইম : 04:39:28 pm, Saturday, 15 April 2023