Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:03:04 pm, Wednesday, 28 October 2026
  • 21 বার

বাগেরহাট প্রতিনিধি:“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বাগেরহাটেও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। র‌্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ, সাশ্রয়ী ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন জীবাণুর বিস্তার কমানো এবং ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস করা সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণ ও খাবার প্রস্তুতের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা বা জীবাণুযুক্ত বস্তু স্পর্শ করার পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি।

তারা আরও বলেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষা দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া গেলে জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

দিবসটি উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং জনসমাগমস্থলে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালান। এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

আপডেট টাইম : 05:03:04 pm, Wednesday, 28 October 2026