Dhaka , Thursday, 5 November 2026
শিরোনাম :
বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:21:13 pm, Thursday, 15 September 2022
  • 165 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদরে এবার স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে মারপিট করেছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মগরা এলাকার কে. জে. এস পি ইউ স্কুল এন্ড কলেজে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। আহত প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে গেলে আহত প্রধান শিক্ষক আনন্দ পাল জানান, দুপুরে বিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন তাকে উদ্দেশ্যমূলক এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করেন। তিনি বলেন ২০১৯ সালের ২৯ আগস্ট আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। এরপর থেকেই সহকারী প্রধান শিক্ষক আমাকে হুমকি দিয়ে বলে এই পদে আমার আসার কথা, আপনি কিভাবে চাকরি করেন আমি দেখব। সেই কারণে আজকে আমাকে শিক্ষার্থীদের সামনে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জণ জানান, ওই প্রধান শিক্ষক তিন বছর ধরে বেতন পান না। অফিশিয়াল বিভিন্ন হিসেবের কোনো সঠিক তথ্য তার কাছে নেই।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ওই বিদ্যালয় পরিদর্শন করেছে। কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ

বাগেরহাটে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

আপডেট টাইম : 06:21:13 pm, Thursday, 15 September 2022