Dhaka , Thursday, 5 November 2026
শিরোনাম :
বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বন বিভাগের কর্তনকৃত গাছের লগ জব্দ :থানায় অভিযোগ দায়ের

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:04:04 pm, Thursday, 24 November 2022
  • 142 বার

স্টাফ রিপোর্টার বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর ঢালচাকা ব্রীজ হতে চুলকাটি মরা ভোলা নদীর দু’পাড়ে রোপনকৃত বন বিভাগের লক্ষ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমানে গাছ কর্তন করে বিক্রয় করা কালে স্থানীয় জনতা মহব্বত আলী চাকলাদার নামের একজনকে চিহিৃত করতে সক্ষম হয়েছেন। এঘটনায় চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃনকৃত ১১পিচ গাছের লগ জব্দ ও চিহিৃত গাছ খেকো মহব্বত আলী চাকলাদার এর নাম উল্লেখ করে মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, বাগেরহাট বন বিভাগ ২০০১-২০০২অর্থ বছরে হাকিমপুর ঢালচাকা ব্রীজ হতে চুলকাটি মরা ভোলা নদীর দু’পাড়ে সামাজিক বনায়ন করার জন্য একটি কমিটি গঠন করে সেখানে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমানে বৃক্ষ রোপন করে তা পরিচর্যা করে আসছেন। সেই গাছগুলি তিল-তিল করে বড় হয়ে যা এখন সমাজিক বনায়নে পরিনত হয়।

স্থানীয়রা জানান, হাকিমপুর বনায়ন সমবায় সমিতি নামের একটি সংগঠন করে তারা এটির তদারকির দায়িত্ব গ্রহন করেন। কিন্তু সমিতির কথিত নেতা মহব্বত আলী চাকলাদার বাগেরহাট বন বিভাগের কোন অনুমতি না নিয়ে উক্ত বন বিভাগের রোপনকৃত গাছ একেরপর এক কেটে সাবাড় করতে থাকে। সর্বশেষ সোমবার দুপুরে ২/৩টি গাছ কেটে তা লগ বানিয়ে গোপনে রেখে দেয়। পরে বুধবার ২৩শে নভেম্বর সকালে মহব্বত চাকলাদার সেই গাছ বিক্রয় করতে গেলে স্থানীয় জনপ্রতিনিধিরা তা জব্দ করে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি বন বিভাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দ্দেশ প্রদান করলে পুলিশের উপস্থিতিতে তা জব্দ করা হয়।

এ ব্যাপারে খানপুর ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াড সদস্য প্রদীপ কুমার (বাপ্পি সাহা) ও ৩নং ওর্য়াড সদস্য জিয়াউল হাসান বাদল বলেন, মহব্বত আলী চাকলাদার ইতিমধ্যে বনায়নের বিপুল পরিমানে গাছ কর্তন করে বিক্রয় করে আসছেন। সবশেষ চুলকাটি বাজারের জনৈক লেকদারের স-মিলে চেরাইকালে তা জব্দ করা হয়।

বন বিভাগ বাগেরহাট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু জানান, আমরা উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে ঘটনা স্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলি জব্দ করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট মডেল থানায় বন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এবিষয়ে অভিযুক্ত মহব্বত আলী চাকলাদার এর সাথে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ

বাগেরহাটে বন বিভাগের কর্তনকৃত গাছের লগ জব্দ :থানায় অভিযোগ দায়ের

আপডেট টাইম : 06:04:04 pm, Thursday, 24 November 2022