Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিটিআরসি: দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ২৯ লাখ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:11:13 am, Saturday, 15 August 2020
  • 420 বার

বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, চলতি বছরের এপ্রিলের শেষ নাগাদ দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজারে পৌঁছেছে।

মোট গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। এই প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ৬১ হাজার। এরপরে রয়েছে যথাক্রমে রবি (৪ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার), বাংলালিংক (৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার) এবং সবচেয়ে কম গ্রাহক সরকারি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের (৪৮ লাখ ৪০ হাজার)।

শুক্রবার (১৯ জুন) বিটিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করা সাবস্ক্রাইবাররা পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে কমপক্ষে একবার হলেও সক্রিয় ছিলেন।

এদিকে এপ্রিলের শেষ নাগাদ মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা পৌঁছেছে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিক্সড ইন্টারনেট সাবস্ক্রিপশন নম্বর (আইএসপি এবং পিএসটিএন) ২০২০ সালের মার্চ পর্যন্ত আপডেট করা হয়েছে। আইএসপি অপারেটরগুলোর সংখ্যা বেশি এবং ফিক্সড ইন্টারনেট সাবস্ক্রিপশনের সংখ্যা খুব কম। আইএসপি এবং পিএসটিএন ইন্টারনেট গ্রাহকের তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে আপডেট করা হচ্ছে এবং পরবর্তী আপডেট পাওয়া যাবে ২০২০ সালের পরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিটিআরসি: দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ২৯ লাখ

আপডেট টাইম : 01:11:13 am, Saturday, 15 August 2020