Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ডিজিটাল মাধ্যমে বিচারকাজ অনুমোদন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:31:11 am, Thursday, 14 May 2020
  • 386 বার

ভিডিও কনফারেন্সিংসহ ডিজিটাল মাধ্যমে বিচারকাজ করা যাবে। এমন সুযোগ রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ,২০২০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এখন যেহেতু সংসদ অধিবেশন নেই , তাই এটি অধ্যাদেশ আকারে জারি হচ্ছে। এখন আইন মন্ত্রণালয় আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অধ্যাদেশ আকারে এটি জারি করবে। পরে সংসদ অধিবেশন বসলে প্রথম দিনেই সেটি আইন আকারে পাস হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান বিধান অনুযায়ী আদালতে মামলার পক্ষ বা তাদের পক্ষে নিযুক্ত আইনজীবীদের এবং স্বাক্ষীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ মহামারী রোধ কল্পে মাসেরও বেশি সময় ধরে কিছু ব্যতিক্রম ছাড়া আদালতসহ সরকারি,বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মানুষের সমাগম হয় এমন কাজ নিষিদ্ধ হয়েছে।

দীর্ঘ সময় ধরে আদালত বন্ধ থাকায় মামলাজট যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিচারপ্রার্থীরা বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ও বিচার কার্যক্রম অব্যাহত রাখতে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম করতে আইনি বিধান প্রণয়ন করা প্রয়োজন।

অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচার কার্যক্রম করা সম্ভব হবে বলে মন্তব্য করেন মন্ত্রিপরিষদ সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ডিজিটাল মাধ্যমে বিচারকাজ অনুমোদন

আপডেট টাইম : 04:31:11 am, Thursday, 14 May 2020