Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যা: ৫০ ঘণ্টায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:31:11 pm, Monday, 27 July 2026
  • 71 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত বলে দাবি করা একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও মো. শিপন শেখ (২৮)।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাত ১২টার পর আদালতের জরুরি কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। রাত প্রায় ১টার দিকে বাগেরহাট পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বা পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা মোড়সংলগ্ন পিসি ডেমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার শেখ মুরাদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে দাবি করা একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নাসের রিকাবদার বলেন, হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন। প্রযুক্তিনির্ভর তদন্তেও তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার উদ্দেশ্য, পরিকল্পনা এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা থাকলে তা উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে।

নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার হত্যাকাণ্ডে জেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যা: ৫০ ঘণ্টায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : 05:31:11 pm, Monday, 27 July 2026