Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চুরি হওয়া ১১ গরু উদ্ধার, পিকআপসহ তিনজন গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:43:07 pm, Thursday, 30 July 2026
  • 87 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে চুরি হওয়া ১১টি ছোট-বড় গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত ৩টা ৪০ মিনিটে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বাগেরহাটে চুরি হওয়া ১১ গরু উদ্ধার, পিকআপসহ তিনজন গ্রেপ্তার
oplus_0

পুলিশ জানায়, ফকিরহাট থানার একটি চুরির মামলার তদন্তে ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ফকিরহাটের শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে চোরাইকাজে ব্যবহৃত খুলনা মেট্রো-ন-১১-২০২২ নম্বরের একটি পিকআপ উদ্ধার করা হয়।
পরে একই তথ্যের ভিত্তিতে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লার বাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে ১১টি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়। এ সময় আরিফ মোল্লাকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফকিরহাট উপজেলার শ্যামবাঘাত গ্রামের ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়ার নাহিদ শেখ (২৭) এবং খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লা (৩৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান শেখের বিরুদ্ধে হত্যা, সঙ্গোপনে গৃহে প্রবেশ, চোরাই মাল গ্রহণ, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ ছয়টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চোরাই মাল গ্রহণ ও চুরির তিনটি মামলা রয়েছে। আরিফ মোল্লার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণ ও মারামারির দুটি মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, চোরাইকৃত গরু উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চুরি হওয়া ১১ গরু উদ্ধার, পিকআপসহ তিনজন গ্রেপ্তার

আপডেট টাইম : 08:43:07 pm, Thursday, 30 July 2026