বাদাজাল জব্দ করেছে মোবাইল কোর্ট।
মোড়েলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে ব্যাবহার নিষিদ্ধ একটি বাদাজাল জব্দ করেছে মোবাইল কোর্ট। শনিবার বিকেল ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কোস্ট গার্ডের সহযোগীতায় পানগুছি নদীতে অভিযান চালান। এ সময় পানগুছি নদীর নতুনবাজার এলাকা থেকে একটি বাদাজাল জব্দ করেন। প্রায় ৫০ হাজার টাকা মূল্যের এ জালটি পরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Md.Liton 










