Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনের খালে ভাসছে বিষ দিয়ে মারা মাছ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:38:59 pm, Tuesday, 20 September 2022
  • 125 বার

 মোংলা প্রতিনিধি:সুন্দরবনের অভ্যন্তরের উরুবুনিয়া খালে মরা মাছ ভাসতে দেখা গেছে। দুর্বৃত্তদের দেওয়া বিষে এমনটি ঘটেছে বলে জানিয়েছেন বনবিভাগের লোকজন। এসব দুবৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তারা। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিয়মিত টহলে গিয়ে বিষ প্রয়োগে মরা মাছ ভাসতে দেখতে পান কাটাখালী, শুয়ারমারা ও বরইতলা টহল ফাঁড়ির বনপ্রহরীরা। বিষ দেওয়া এ খালটি শুয়ারমারা ও কাটাখালী টহল ফাঁড়ির মধ্যবর্তী জায়গায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, কোনো অনুমোদন ছাড়াই গোপনে বনে ঢুকে উরুবুনিয়া খালের নলবুনিয়া এলাকায় বিষ দেয় একদল দুর্বৃত্ত। অন্তত দুই দিন আগে দেওয়া বিষে খালের ওই এলাকায় মারা যাওয়া ট্যাংরা ও দাতিনা মাছ ভাসতে শুরু করেছে।

বন কর্মকর্তা মো. শাহজাহান আরও বলেন, এরই মধ্যে এ দুর্বৃত্তচক্রের মুল হোতা আলমগীর ওরফে খোকনকে সনাক্ত করা হয়েছে। খোকনের বাড়ী বন সংলগ্ন হোগলাবুনিয়া গ্রামে। তাকে সহ তার অপর সহযোগীদের ধরতে বনবিভাগের তৎপরতা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার

সুন্দরবনের খালে ভাসছে বিষ দিয়ে মারা মাছ

আপডেট টাইম : 06:38:59 pm, Tuesday, 20 September 2022