Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন

বাগেরহাটে কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:56:28 pm, Saturday, 4 March 2023
  • 134 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং তার ছেলে নিশাত পাইকের বিরুদ্ধে মোটসাইকেলে ধাক্কা দিয়ে রিজিয়া বেগম নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ওই নারীর বোন মিনু বেগম এবং ভাই মোঃ বাবুল শেখ বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইক।
নিহত রিজিয়া বেগম বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত সুলতান আলী শেখের মেয়ে। রিজিয়ার বোন মিনু বেগম এবং ভাই মোঃ বাবুল শেখ একই এলাকার বাসিন্দা।
রিজিয়া বেগমের ভাই বাবুল শেখ বলেন, বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইক আমার মৃত বোন রেনু বেগমের মেয়ে সাকেরা বেগমের নিকট থেকে এক কাঠা (২ দশমিক ৬০ শতক জমি) ক্রয় করেন। কিন্তু মনিরুজ্জামান আমার বোন রিজিয়া বেগমের ভোগ দখলীয় বসত ঘরের জমি জোরপূর্বক দাবি করে দখলের চেষ্টা করেন। বিষয়টি গেল বছরের ১৮ ডিসেম্বর রাতে রিজিয়া বেগম ও আমরা সব ভাইবোনরা পারিবারিক আলোচনায় বসি। তখন মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে এসে হুমকী দেয় এবং আমার বোনকে মারার জন্য তেরে আসেন। প্রাণ বাঁচাতে আমার বোন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মনিরুজ্জামান, তার ছেলে নিশাত পাইক, আক্কাচ শেখ ও খোকন মৃধা মোটরসাইকেল নিয়ে আমার বোনকে ধাওয়া করে। নিশাত পাইকের মোটরসাইকেলের ধাক্কায় আমার বোন পড়ে যায়। পরে ওই দিন রাত দেড়টার দিকে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা যায়।
নিহত রিজিয়া বেগমের বোন মিনু বেগম বলেন, মনিরুজ্জামানের হস্তক্ষেপে ময়নাতদন্ত ছাড়াই আমার বোনের দাফন সম্পন্ন হয়। মনিরুজ্জামান বিভিন্ন ভাবে আমাদের নজরে রাখেন। পরে ১৪ ফেব্রুয়ারি আমরা বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে সিআইডকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাব।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইক বলেন, জমি কিনেছি সাকেরা বেগমের, এখানে রিজিয়া বেগমের সাথে কোন সম্পর্ক নেই।
মোটরসাইকেলের ধাক্কার বিষয়ে কাউন্সিলর আরও বলেন, ওই রাতে টাইলস মিস্ত্রি আকাশ ও মঞ্জু নামের দুই মোটরসাইকেল আরোহীর ধাক্কায় রিজিয়া মারা গেছেন। রিজিয়ার দোয়া মাহফিলে আকাশ ও মঞ্জু টাকাও দিয়েছেন। বিষয়টি সবাই জানে। আমাকে এবং আমার ছেলেকে ফাসানোর জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংবাদ সম্মেলন

বাগেরহাটে কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আপডেট টাইম : 05:56:28 pm, Saturday, 4 March 2023