Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ব্রয়লারের কেজি ২৯০! কালকের মধ্যে দাম না কমালে মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:54:00 pm, Wednesday, 22 March 2023
  • 141 বার

আমার ডেস্ক:ব্রয়লার মুরগির পাইকারি দাম ২০০ টাকা তবে বাজার ভেদে তা বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকা। যা অসহনীয় পর্যায়ে চলে গেছে। ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণে আগামীকালের মধ্যে না আনলে আইনি ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার।আজ বুধবার (২২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচএম সফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এই কথা বলেন।

বাজারে ব্রয়লার মুরগি ছাড়া অন্যসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন তারা। পাশাপাশি ১০ রোজার মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদী ভোক্তা অধিকার।

বাজার পর্যবেক্ষণ শেষে ভোক্তার মহাপরিচালক বলেন, আমাদের পর্যবেক্ষণে এসেছে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এর প্রতিকারে সরকারকে আটটি প্রস্তাবনা দিয়েছি। যারা এর দায়িত্বে আছেন, আশা করছি তারা ভোক্তার কষ্ট কমাতে যথাযথ উদ্যোগ নেবেন। ব্রয়লার মুরগি নিয়ে আমাদের সমস্যা। আর কোথাও সমস্যা নেই। আগামীকাল থেকে যদি ব্রয়লার মুরগি সঠিক দামে না আসে, ওদের (খুচরা ব্যবসায়ী) বিরুদ্ধে মামলা হবে, মিল মালিকদের বিরুদ্ধে মামলা হবে, যারা ব্রয়লার তৈরি করেন, তাদের বিরুদ্ধে মামলা হবে।

এর আগে তারা গণসচেতনতায় দোকানে দোকানে লিফলেট বিতরণ ও পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেন। এ বছর রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য স্লোগান ঠিক করেছেন তারা। স্লোগানটি হলো-‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে।’

এদিকে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে বাজার কমিটি থেকে শুরু করে উৎপাদক পর্যায়ের ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ব্রয়লারের কেজি ২৯০! কালকের মধ্যে দাম না কমালে মামলা

আপডেট টাইম : 05:54:00 pm, Wednesday, 22 March 2023