আমার ডেস্ক:ব্যক্তি জীবনে খুব ফিটফাট ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে পর্তুগিজ সুপারস্টারের ঘড়িহীন হাত খুব কমই নজরে পড়ে। বৃটিশ দৈনিক ডেইলি মেইলের তথ্যানুসারে, সিআরসেভেনের সংগ্রহে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের ঘড়ির সংগ্রহ রয়েছে। রোনালদোর সংগ্রহে জমা পড়েছে আরও একটি কোটি টাকা মূল্যের হাতঘড়ি।
বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. ক্রিস্টিয়ানো রোনালদোকে ৯২ হাজার পাউন্ড মূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২৩ লাখ টাকা দামের। সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি দিয়েছেন রোনালদো। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবুজ রঙের ঘড়ির পরা তিনটি ছবি পোস্ট করে রন লিখেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকব অ্যান্ড কো. এর শো-রুম ভ্রমণ করে আমি রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য জ্যাকব আরাবোকে ধন্যবাদ।’ সবুজ এবং রুপালি রঙের মিশেলে তৈরি রোনালদোর ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির ‘টাইমবোর্ডে’ রোনালদোর ৭ নম্বর জার্সি পরা গোল উদ্যাপনের ছবি রয়েছে। একপাশে ইংরেজিতে লেখা আছে ‘সিআরসেভেন’।
বিজ্ঞাপন
আর পেছনের অংশে রোনালদোর বিখ্যাত ‘সু’ উদ্যাপনের ছবিও রাখা হয়েছে। পর্তুগিজ সুপারস্টারের জন্য বিশেষভাবে তৈরিকৃত জ্যাকব অ্যান্ড কো. এর হাতঘড়িটির নাম ‘হার্ট অব সিআরসেভেন বাগুয়েত্তে’।
বছরের শুরুতেও রোনালদোকে একটি হাতঘড়ি উপহার দিয়েছিল জ্যাকব অ্যান্ড কো.। সৌদি ফুটবলে যোগ দেয়ার আনন্দ উদ্যাপন করতে পর্তুগিজ সুপারস্টারকে উপহার দেয়া সবুজ ঘড়িটির বাজারমূল্য ছিল ৬৩ লক্ষ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ২৭ লক্ষ ১১ হাজার ৭৪৪ টাকার সমান। বৃটিশ দৈনিক দ্য সান জানিয়েছিল, সৌদি আরবের পতাকার সঙ্গে মিল রেখেই সবুজ রঙের ঘড়িটি তৈরি করেছিল জ্যাক অ্যান্ড কো.। রোনালদোর সেই হাতঘড়িটি ৩৩৮টি অতি-বিরল রতœপাথর দিয়ে সাজানো। ঘড়িটি ১৮ ক্যারাটের সাদা স্বর্ণ দিয়ে বানানো।
Md.Liton 











