Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
কেসিসি নির্বাচন

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেল মুশফিক

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:17:25 pm, Sunday, 28 May 2023
  • 146 বার

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতে আপীল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশ (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক।রোববার (২৮ মে) শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রপ্রার্থী মুশফিকের আইনজীবী এসএম মাহবুবুল ইসলাম। তিনি বলেন, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এসএম শফিকুর রহমানের পক্ষে রিট করা হয়েছিল। উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছেন। তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক বলেন, গত বৃহস্পতিবার প্রার্থীতা ফিরে পেতে আমি উচ্চ আদালতে আপীল করেছিলাম। আজ রায় আমার পক্ষে এসেছে। প্রতীকের বিষয়ে তিনি বলেন, আমার পছন্দের প্রতীক ঘড়ি প্রতীক। তিনি ঘড়ি প্রতীক পাবেন বলে প্রত্যাশা করেছেন।

এর আগে গত ১৮ মে ৩০০ ভোটারের সমর্থনকারীদের সমর্থনে তথ্য ভূল থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মুশফিকের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। এরপর ২৩ মে আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে উচ্চ আদালতের দারস্থ হন এসএম শফিকুর রহমান মুশফিক।

উল্লেখ্য, এবারের সিটি নির্বাচনে ৫ জন মেয়র ,৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থী রয়েছেন। নগরীর ৩১ টি ওয়ার্ডে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোটকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কেসিসি নির্বাচন

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেল মুশফিক

আপডেট টাইম : 07:17:25 pm, Sunday, 28 May 2023