Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

একসঙ্গে ৪০ কুমির ঝাঁপিয়ে পড়লো খামার মালিকের উপর, অতঃপর মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:55:42 pm, Sunday, 28 May 2023
  • 184 বার

আমার ডেস্ক:একটি খামারের ৪০ কুমিরের হামলায় প্রাণ গেছে খামার মালিকের। শুক্রবার (২৬ মে) কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে এ ঘটনা ঘটে। মৃত ওই খামার মালিকের নাম লুয়ান ন্যামের। ৭২ বছর বয়সী লুয়ান কম্বোডিয়ার উত্তরাঞ্চলের বাসিন্দা।

দেশটির পুলিশপ্রধান মেয় সাভরি এএফপিকে বলেন, লুয়ান খামারের ডিমপাড়া একটি কুমিরকে লাঠি দিয়ে খাঁচা থেকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় কুমিরটি লাঠিটি কামড়ে ধরে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে লুয়ান নিচে পড়ে যান। খামারে থাকা ৪০টি কুমির একসঙ্গে লুয়ানের ওপর হামলা চালায়।

তিনি বলেন, লুয়ানকে খামার থেকে উদ্ধারের পর তার শরীরে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটি পাওয়া যায়নি।

নিহত লুয়ান স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিখ্যাত মন্দির অ্যাঙ্কর ওয়াটের কাছের ওই অঞ্চলের আরেকটি খামারে দুই বছরের এক মেয়েশিশুকে কুমির খেয়ে ফেলেছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির খামারে লালন-পালন করা হয়।

সূত্র: বিবিসি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

একসঙ্গে ৪০ কুমির ঝাঁপিয়ে পড়লো খামার মালিকের উপর, অতঃপর মৃত্যু

আপডেট টাইম : 07:55:42 pm, Sunday, 28 May 2023